২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৭ মে ২০২২

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দরটি দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থল বন্দর। যা দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভূটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। চতুর্থদেশীয় এ বন্দরের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিকদের পহেলা মে শ্রমিক দিবস সহ সাপ্তাহিক ছুটি শেষ হয়েছে।

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৭ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার (৭ মে) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থল বন্দর আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক ও তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন
জানান, ছুটি শেষে শনিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে গত ৩০ এপ্রিল থেকে ৬ মে ও সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর শনিবার সকাল থেকে স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৭ মে ২০২২

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

লিংক কপি হয়েছে!