শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ০৬:৫৬ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধের পর আজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।
আমদানি-রপ্তানির প্রথম দিন উভয় দেশের কাষ্টমস্্ কর্মকর্তাগণ মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে।
দিনাজপুর হিলি স্থলবন্দর পুলিশের কর্মকর্তা পরিদর্শক বদিউজ্জামান আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১মে থেকে ৬ মে পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে ৬ দিন হিলি স্থলবন্দরে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
আজ শনিবার সকাল ৯টায় হিলি স্থলবন্দর কাস্টমসের উপ-পরিচালক রেজাউল করিম এবং ভারত হিলি কাস্টমসের কর্মকর্তা জিতেন্দ্র ভট্টাচার্য্য মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
হিলি পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধের পর আজ সকাল ৯ টায় ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী গাড়িগুলো প্রবেশ করছে। গাড়িগুলো আনলোড করে দেশি গাড়িতে লোড করে  দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন জানান, আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮২টি পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এসব ট্রাকে ভারতের পিয়াজ, মুড়ির চাল, ভুট্টা ও পাথর আমদানি করা ট্রাক ছিল। আমদানিকৃত ট্রাক পানামা পোর্টে যথারীতি খালাসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দর থেকে প্রায় শতাধিক ট্রাক পণ্যবাহী মালামাল নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।