বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২২, ১২:০৫ পিএম
কপি হয়েছে!

ঈদের ৮ দিনের ছুটি শেষে আজ (০৮ মে) খুলেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপন শেষে শ্রমিকরা গ্রামের বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরে আসায় ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল। সকাল থেকেই দেখা গেছে পোশাক শ্রমিকরা বিভিন্ন উপায়ে কর্মস্থল (কারখানায়) পৌঁছানোর সেই চিরচেনা দৃশ্য।

এবার পোশাক কারখানাগুলোর ঈদের ছুটির মেয়াদ আট দিন হওয়ায় শ্রমিকরা নিবিঘ্নে ঈদ উৎযাপন শেষ করে ঢাকায় ফিরেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ছাট বড় মিলিয়ে তৈরি পোশাক কারখানা রয়েছে প্রায় দুই হাজারেরও বেশী। সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। পোশাক কারখানাগুলো খুলে দেওয়ায় পাশে থাকা চায়ের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানও চালু করেছে দোকানিরা।এতে সাভার ফিরে পেয়েছে আবার আগের রূপ, কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল।

শ্রমিকরা জানায়, এবার ঈদের ছুটি বেশী দিন হওয়ায় পরিবারের সাথে ভালোভাবে ঈদ উৎযাপন করে তারা আবারও কাজে ফিরেছেন।

পোশাক কারখানার মালিকরা বলছেন, দুই বছর করোনা ভাইরাস থাকার কারণে যে ক্ষতি হয়েছে তা এবার পুষিয়ে নিতেই কাজ শুরু করেছেন পুরোদমে। কারখানাগুলোতে কাজের অর্ডারও অনেক। তাই শ্রমিকদের দম ফেলার সময় নেই।

এদিকে আটদিন বন্ধ থাকায় অনেক পোশাক কারখানার চিত্র পাল্টে গেছে। বেশ কিছু কারখানায় শ্রমিকদের তীব্র গরম থেকে ফ্লোর ঠান্ডা রাখতে বিভিন্ন ফুল ও ফলের গাছ দিয়ে ছাদ বাগান করা হয়েছে।