বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

কুসিক নির্বাচনে এবারও মেয়র সাক্কুর টার্গেট হেট্টিকের দিকে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ১১:২৩ এএম
কপি হয়েছে!

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। গত ২৫ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সভায় তফসিল চূড়ান্ত করা হয়। এটি হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য তৃতীয়বারের নির্বাচন। এবার নির্বাচনটি সমগ্র সিটি এলাকার ২৭ টি ওয়ার্ডেই ইভিএমএর মাধ্যমেঅ নুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন।

এদিকে কুসিক নির্বাচন নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে শুরু হয়েছে নানা সমীকরণ। এই নির্বাচন বেশ কিছু কারণে গুরুত্ব বহন করছে। নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন। এদিক বিবেচনায় এই নির্বাচন নতুন কমিশনারের ‘আত্ম পরিচয়ের’ পরীক্ষা বলে মন্তব্য করছেন অনেকে কুমিল্লার সচেতন নাগরিকদের অনেকে।

২০১১ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হওয়ার পর এটি কুসিকের তৃতীয় নির্বাচন। গত দুই নির্বাচনে কুমিল্লার ভোটারা একজন ব্যক্তিকেই (মনিরুল হক সাক্কু) মেয়র নির্বাচিত করেছে।
মনিরুল হক সাক্কু গত দুই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন। এ বছর প্রার্থী না দিলে বিএনপি শূন্য হতে যাচ্ছে এই নগরটি। তবে মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে একাদিক সাক্কু দলীয় বিএনপির নেতাকর্মীরা জানান।

এ বিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন দল নির্বাচনে আসলে আমি মনোনয়ন চাইবো। যদি না আসে আমার সহকর্মীদের সাথে বুঝে সিদ্ধান্ত নেবো।

এদিকে এখন পর্যন্ত ডজন খানেক ব্যক্তির নাম শোনা যাচ্ছে কুসিক নির্বাচনে প্রার্থীতার। মেয়র সাক্কুকে বাদ দিলে তাদের অধিকাংশই আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রত্যাশী। এদের মধ্যে সংরক্ষিত আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, মহানগর আওয়ামী লীগ সভাপতি আরফানুল হক রিফাত, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু, কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, সাবেক জিএস ফারুক আহমেদ ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমানসহ আরো বেশ কয়েকজন।নির্বাচন নিয়ে সংরক্ষিত আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগরে সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত জানান মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আমাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে আশা করি মমতাময়ী নেত্রী আমাকে মূল্যায়ন করবেন।

এদিকে বিএনপি প্যানেল থেকে বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য কাউছার জামান বাপ্পী নির্বাচনী প্রচারণায় রয়েছেন। এছাড়া আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারের নাম বিএনপির সিংহভাগই সমর্থন দিচ্ছেন বলে নিজাম উদ্দিন কায়ছার বলেন, তিনি আরো বলেন দল নির্বাচন না করলেও সমর্থন আমার সাথে।আমি তরুন ভোটারদের নিয়ে মাঠে আছি। আমি নির্বাচিত হলে নগরবাসীর সেবার জন্য যা যা করার তা করবো।

ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করতে পারেন মহানগর সভাপতি এম এম বিলাল হোসাইন।

প্রসঙ্গত, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি । ২০১১ সালে প্রথম ও ২০১৭ সালে দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত।