বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

কটিয়াদী উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২২, ১০:৫১ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষকলীগের উদ্যোগে কটিয়াদী পৌর ও ৯টি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। “সুখী কৃষক সুখী দেশ কৃষকরত্ন শেখ হাসিনা’র বাংলাদেশ” প্রতিবাদ্যে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ লিঙ্কন, জেলা কৃষক লীগের সদস্য নারায়ন দত্ত প্রদীপ, আওয়ামী লীগ নেতা ও সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মস্তোফা, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা কৃষক লীগের সদস্য নূরুল হক রুহানী, আবুল কালাম খোকন, শামীম আহম্মেদ, রফিকুল ইষলাম রফিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন জুয়েল।