বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের পৃথক সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৪:৩৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে বিএনপির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপি’র দুই গ্রুপের পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর পরিচালনায় সকাল ১১.৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দেশ ব্যাপী নৈরাজ্য, বিশৃংখ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপর দিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একই সময় কোর্ট  চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন। তবে ক্ষোভ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তারা বলেন খায়রুল কবির খোকন সাহেব কে আমরাও আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের দুই গ্র“পের সমাবেশটি একই জায়গাই হোক, কিন্তু তিনি আমাদের কথা রাখেন নাই, তিনি অন্য বিভাগের এক সহ-সাংগঠনিক সম্পাদকের কথায় ভোর বেলায় এক বিশেষ মঞ্জিল বাড়িতে আগমন করেন এবং ঐখান থেকেই খায়রুল কবির খোকন কোর্ট চত্বর সমাবেশে উপস্থিত হন। এহেন আচরণে আমরা ক্ষোভ প্রকাশ করে এর ধিক্কার জানাচ্ছি। তারা আরও বলেন জনৈক এক নেতার কথায় আমাদের ফরিদপুরে বিএনপির রাজনীতির ধ্বংস করে দিচ্ছে।

সমাবেশে দুই গ্রুপের মধ্যে আলাদা আলাদা উপস্থিত ছিলেন, জাফর বিশ্বাস, কে এম জাফর, জাহাঙ্গীর হোসেন, খন্দকার টুলু, এমটি আক্তার টুটুল, আশরাফ হোসেন, হাসানুজ্জামান মৃধা, মিরাজ, একে কিবরিয়া স্বপন, সৈয়দ মোসাদ্দের আলী ইছা, ফাকের মিয়াসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।