শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

শরীয়তপুরে প্রধামন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:৫৯ এএম
কপি হয়েছে!

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে প্রধামন্ত্রী  ও আওয়ামী-লীগের সভাপতি শেখ হাসিনা’র ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলন ও আতশবাজি করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন, আওয়ামী লীগ নেতা এ্যাড. আলমগীর হোসেন, যুবলীগ নেতা বাচ্চু বেপারী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ প্রতিটি উপজেলাও অনুরূপ কর্মসূচি পালন করছে। মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে শেখ হাসিনা’র মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হবে।