শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ হতে হবে ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ১১:১৫ এএম
কপি হয়েছে!

চলতি ২০২২ সালের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ হতে হবে  ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

গতকাল হজ সংক্রান্ত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের নীতি মোতাবেক বাংলাদেশের হজযাত্রীগণের পাসপোর্টের মেয়াদ  ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত না থাকলে হজযাত্রীদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাধীন ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীগণের যাদের পাসপোর্টের  মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ নিবন্ধন পয়েন্ট ও কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে পাসপোর্ট পরিবর্তনের আবেদন করে তথ্য হালনাগাদ করতে হবে। এককই সাথে সরকারি ব্যবস্থাপনায় যে সকল প্রাক-নিবন্ধিত ব্যক্তি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে ন্যূনতম আগামী ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মেয়াদ সংবলিত হালনাগাদ পাসপোর্টসহ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীগণ স্ব-স্ব এজেন্সির মাধ্যমে পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে ন্যূনতম ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন।

উল্লেখ্য যে, সময় স্বল্পতার দরুণ এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতাজনিত কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর/নিবন্ধন স্থানান্তর কার্যক্রম ব্যাহত হবে না। হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পিছনে (Back Cover) মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানা সংবলিত প্রিন্টেড ষ্টিকার সংযুক্ত করতে হবে। প্রিন্টেড স্টিকার সংযুক্ত করা সম্ভব না হলে কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের  জেদ্দা/মদিনা বিমানবন্দর হতে সৌদি কর্তৃপক্ষ দেশে ফেরত পাঠাতে পারেন এবং সংশ্লিষ্ট এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করা হতে পারে। হজ গমন বিষয়ে যে কোন হালনাগাদ তথ্য পেতে নিয়মিত www.hajj.gov.bd ওয়েবসাইটটি ব্রাউজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।