শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

হজযাত্রীর নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় বা উত্তোলন করা যাবে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:৪৫ পিএম
কপি হয়েছে!

যেসব হজযাত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন/অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়স সীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না তার পরিবর্তে প্রতিস্থাপিত হজযাত্রী তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন।
আজ ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিস্থাপিত হজযাত্রী সমন্বয়ের মাধ্যেমে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়স সীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না এরূপ ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়া জন্যে www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে আবেদন করে জমাকৃত অর্থ উত্তোলন বা ফেরত নিতে পারবেন।