২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আজ এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় আব্দুল গাফফার চৌধুরীর অবদান অবিস্মরণীয়।
ড. মোমেন বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় এবং জাতির মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ে গাফফার চৌধুরীর লেখনি বিশেষ করে, তাঁর লেখা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গান এক অমর সৃষ্টি। এছাড়া মুক্তিযুদ্ধকালীন তাঁর প্রকাশিত পত্রিকা ‘জয় বাংলা’ মুক্তিযোদ্ধাদের যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক কলমযোদ্ধাকে হারিয়েছে।
তিনি মরহুম আব্দুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবদুল গাফ্ফার চৌধুরী আজ সকালে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন) ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

লিংক কপি হয়েছে!