শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

বন্যার কারণে সিসিক কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২২, ১১:৫১ পিএম
কপি হয়েছে!

সিলেট মহানগরীতে বন্যা পরিস্থিতি অবনতির কারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সিসিকের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বন্যা পরিস্হিতি নিয়ে সিসিক বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নগরভবনে জরুরি সভা আহবান করেছে। পরবর্তি ঘোষণা পর্যন্ত বন্যা পরিস্থিতির কারণে সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বন্যা কবলিত নগরীর এলাকাগুলোতে খাবার পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে প্লাবিত এলাকার পানিবন্দী মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্য সেবা পাঠানো হয়েছে। খাবার পানির সংকট নিরসনে সিসিকের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। বাড়ানো হবে আশ্রয় কেন্দ্র। ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১৭টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সিসিক কাউন্সিলরদের সাথে নিয়ে আজ দিনবর নগরীর উপশহর তেরোরতন, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, যতরপুর, সোহবানীঘাট, মাছিমপুর-ছড়ারপার, তালতলা, কাজিরবাজার, ঘাসিটুলা, কানিশাইলসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।
এসময় তিনি প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলা ও প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সিসিক মেয়র জানান, নগরীর আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানকারি নাগরিকদের খাবার সংকট, পয়ঃসুবিধা, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সিসিকের ভ্রাম্যমাণ চিকিৎসক দল কাজ করছে।