শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৮:২৫ পিএম
কপি হয়েছে!

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের  নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর  জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ  মো: ইশতিয়াক আরিফের  নেতৃত্বে সহ¯্রাধিক  নেতাকর্মি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে  নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা  পাঠ ও বিশেষ  মোনাজাতে অংশ  নেন।
এ সময় ফরিদপুর  পৌরসভার  মেয়র অমিতাভ  বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শামচুল আলম  চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসানসহ নব গঠিত  জেলা আওয়ামী লীগের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কেউ যদি দুর্নীতি বা অনিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে দেন না। ফরিদপুর  জেলা আওয়ামী লীগে  টেন্ডারবাজ ও হাইব্রীড মুক্ত কমিটি গঠন করা হবে।