শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা কাল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৬:১৮ পিএম
কপি হয়েছে!

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল শনিবার (২৮ মে) বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
একই দিন (শনিবার) দুপুর ১২টায় তাঁর মরদেহ লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছাবে। আব্দুল গাফফার চৌধুরী গত ১৯মে-’২২ লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর নামাজে জানাজায় অংশগ্রহণের পাশপাশি তাঁর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ক্লাবের সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।