শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ফরিদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২২, ০৬:১৩ পিএম
কপি হয়েছে!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। আজ শনিবার (২ মে) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম তালুকদার, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদ প্রমুখ।
বক্তাগণ বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি এবং ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের মানুষ আজ সরকারের গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে জেগে উঠেছে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন, ওমর ফারুক, যুগ্ন সাধারণ সম্পদাক নুরুল আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুর প্রেসক্লাব এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সমাপ্ত হয়।