শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

নজরুলের গজলে মহাকবি হাফিজ এবং ওমর খৈয়ামের প্রভাব রয়েছে : সংস্কৃতি মন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৭:২৩ পিএম
কপি হয়েছে!

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নজরুলের গজলে ইরানি মহাকবি হাফিজ এবং ওমর খৈয়ামের প্রভাব লক্ষণীয়।
তিনি আরো বলেন, অন্যদিকে তাঁর ইসলামী গানে পাওয়া যায় সমাজ সচেতনতা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সংগ্রাম ও শান্তির বারতা। নজরুলের গজলে আছে ইরানি কাব্যসুষমার লালিত্য ও ভারতীয় সংগীতের অপূর্ব সুর। তাই তাঁর সৃষ্টি রসে অতুলনীয়।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘কাজী নজরুল ইসলামের গজল : বাংলা গানের মাইলফলক’ শীর্ষক সেমিনার-আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি সচিব মো: আবুল মনসুর।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল সংগীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক  ড. প্রিয়াংকা গোপ। আলোচনায় অংশ নেন নজরুল সংগীত শিল্পী ও অনুবাদক অধ্যাপক ড. নাশিদ কামাল।