২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লা সিটি নির্বাচন মনিটরিংয়ে যাচ্ছে আওয়ামী লীগের দল

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন মনিটরিংয়ের জন্য আগামীকাল শুক্রবার কুমিল্লা যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বাসসকে এই তথ্য জানিয়েছেন।
এ দলে রয়েছেন- দলের কৃষি বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক  ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক  ড. সেলিম মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এছাড়া আগামী ৬ জুন কুমিল্লা সিটি নির্বাচন পরিবেশ দেখার জন্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

কুমিল্লা সিটি নির্বাচন মনিটরিংয়ে যাচ্ছে আওয়ামী লীগের দল

লিংক কপি হয়েছে!