● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
জনপদ

দেশের জন্য কে ভালো কাজ করছে তা বুঝতে হবে- মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১২:৫৮ এএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের জন্য কে ভালো কাজ করছে তা প্রত্যেক নাগরিককে জানতে ও বুঝতে হবে। আবেগতাড়িত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সমাজ বা রাষ্ট্র ভালো না থাকলে ব্যক্তিগতভাবে ভালো থাকার সুযোগ নেই। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকটে বিশ্বের বহু দেশ থেকে আমরা ভালো আছি। এ পার্থক্য বুঝতে হবে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র।

মেয়র নার্সিং কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সেবক-সেবিকারা সরাসরি মানুষের জীবন রক্ষার সাথে জড়িত। এটি একটি মহৎ পেশা।

মেয়র তার বক্তব্যে জানান, কোভিড ১৯ টিকাদানে ১ম ডোজ লক্ষ্যমাত্রার ১১৯ ভাগ এবং অন্যান্য ডোজের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ অর্জনের ক্ষেত্রে ময়মনসিংহ নার্সিং কলেজের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র।

ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিভা রানী চন্দ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।