● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মিট আপ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:২৯ এএম
কপি হয়েছে!

শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা দিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মিট আপ-ফুলবাড়ীয়া’। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের আয়োজনে উপজেলার আরএফবিএ পাবলিক স্কুল প্রাঙ্গণে এই আয়োজনে অংশ নেন দেড় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সহযোগিতা করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহরুখ আদনান খান।

আরএফবিএ পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক মো. খায়রুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফুলবাড়ীয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিশীথ কুমার কর্মকার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সাজিদ প্রমুখ।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। মূল আলোচনায় অংশ নেন বিডিজবসের এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক তানজিদ শুভ্র।

বক্তারা বর্তমান চাকরি বাজার, সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার প্রস্তুতি, উচ্চশিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ড. শাহরুখ আদনান খান শিক্ষার্থীদের জীবনমুখী পরামর্শ দেন এবং এমন আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।