২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

এবার চলচ্চিত্রের জন্য গান লিখলেন সাদাত হোসাইন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন ২০২২

গল্পের মানুষ সাদাত হোসাইন। শুরুটা স্থিরচিত্রে হলেও লেখালেখি, নির্মাণেও সমান্তরাল তিনি। নতুন চলচ্চিত্র ‘তালাশ’-এর দুটো গানের কথা লিখেছেন সাদাত হোসাইন।

‘একা রাস্তায়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন দ্বীন ইসলাম শাহরুখ এবং ‘সেফটিপিন’ গানটি গেয়েছেন শিল্পী মেজবাহ বাপ্পী। চলচ্চিত্র মুক্তির আগেই ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে গান দুটি।

গীতিকার সাদাত হোসাইন বলেন, একা রাস্তা’র কথাগুলো লিখেছিলাম বহু আগে। একটা কবিতা মূল ধারার বাণিজ্যিক ছবির জন্য আমার লেখা প্রথম কোনো গান হয়ে উঠবে ভাবিনি। তিনি আরও বলেন, সেফটিপিন গানের শুরুর অংশ আগে লিখলেও এই চলচ্চিত্রের জন্যই বাকিটা লিখা।

উল্লেখ্য, শুক্রবার (১৭ জুন) দেশের ৫৩ প্রেক্ষাগৃহে ‘তালাশ’ মুক্তি পাচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৭ জুন ২০২২

এবার চলচ্চিত্রের জন্য গান লিখলেন সাদাত হোসাইন

লিংক কপি হয়েছে!