‘টাপাটিনি গার্ল’। টলিউডে এটাই এখন তাঁর নতুন পরিচয়। বছরের পর বছর গড়ায়, মনামী ঘোষের বয়স যেন আর বাড়ে না! অন্তত তেমনটাই মত অনুরাগীদের। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে তন্বী রূপ ধরে রাখা নায়িকা এ বার দেখা দিচ্ছেন নতুন ভূমিকায়।
‘বেলাশুরু’র অভিনেত্রী লকডাউনে নিজের নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কখনও নাচ, কখনও কবিতা, কখনও বা গান। নিজেকে কোনও না কোনও ভাবে ব্যস্ত রেখেছিলেন শ্যুটিং-বিহীন অলস দিনগুলোয়। সঙ্গে অভিনয় তো ছিলই। এ বার ফের নতুন চমক নিয়ে হাজির নায়িকা। আসছে ‘ভিটামিন এম’ মনামীর নতুন মিউজিক ভিডিও।
