শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

সিকদার আকাশের সঙ্গীত পরিচালনায় ঈশিতার নতুন গান

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ১০:১৫ এএম
কপি হয়েছে!

সংগীত পরিচালক সিকদার আকাশের সঙ্গীত পরিচালনায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন ঈশিতা। এ জুটির এবারের নতুন গান ‘তুই বড় নিষ্ঠুর’।

গানের কথা লিখেছেন গীতিকবি নূরে আলম মামুন আর সুর করেছেন এস এম মিলন।

গানটি প্রসঙ্গে নূরে আলম মামুন বলেন, এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথায় ভালোবাসা ছুঁয়ে আছে, ঈশিতা রোমান্টিক গান ভালই করে, যদিও তার সাথে এটা আমার প্রথম কাজ। কিন্তু আমার বিশ্বাস তার সাথে করা এই রোমান্টিক গানটি শ্রোতামহল সাদরে গ্রহণ করবেন।

একই প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘আমার ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে, দারুণ স্যাড রোমান্টিক একটা সুর ও সংগীত হয়েছে, সিকদার আকাশ ভাই ও আমার গানের আলাদা একটা শ্রোতাপ্রিয়তা আছে। প্রথম বারের মত মামুন ভাইয়ের গান কণ্ঠে তুললাম। সব মিলিয়ে এবারের কাজটি আমার শ্রোতাদের জন্য দারুণ কিছু হবে।’

সিকদার আকাশ বলেন, ঈশিতা আমার সাথে অনেক দিন ধরেই কাজ করছেন। অনেক হিট গান আমরা দর্শকদের উপহার দিয়েছি। আশা করি এ গানটিও শ্রোতাদের অনেক ভাল লাগবে। তাছাড়া গানটির কথা ও সুর অসাধারণ, এমন গানে সংগীত পরিচালনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

‘তুই বড় নিষ্ঠুর’ গানটির মিউজিক ভিডিও আজ বৃহস্পতিবার (৩০ জুন) নেক্সট ‍এন্টারটেইনমেন্ট এর ইউটিউবে দর্শকদের জন্য প্রকাশ হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।