শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

৬৪ জেলায় বাংলা একাডেমির উদ্যোগে সাহিত্যমেলা অনুষ্ঠিত হবে

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৩:৩২ পিএম
কপি হয়েছে!

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সাহিত্যমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলা একাডেমি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আগামী ৩ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘সাহিদ প্যালেসের ৪র্থ তলায় দুই দিনব্যাপী ‘জেলা সাহিত্যমেলা’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব মো: আবুল মনসুর। উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো: হামিদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে  এতে সূচনা বক্তব্য রাখবেন বাংলা একাডেমির পরিচালক ড. হাসান কবীর।

অনুষ্ঠানে সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলার সাহিত্য-সংস্কৃতি, চুয়াডাঙ্গা জেলার কবিতা ও ছড়া এবং চুয়াডাঙ্গা জেলার কথাসাহিত্য নাটক, প্রবন্ধ ও অন্যান্য শীর্ষক প্রবন্ধ উপস্থাপিত হবে এবং পঠিত প্রবন্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত হবে কবিকণ্ঠে কবিতাপাঠ, কথাসাহিত্যিকদের ছোটগল্প ও উপন্যাস থেকে পাঠ এবং নাট্যকারদের নাটক থেকে পাঠ।  বিকেল ৫:০০টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিনে সকাল ১০ টায় সাহিত্যমেলার অংশ হিসেবে আয়োজিত লেখক কর্মশালায় সূচনা বক্তৃতা রাখবেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, উপপরিচালক  ড. সাইমন জাকারিয়া এবং উপপরিচালক ফারহান ইশরাক। বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।