শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

এবার কয়টি গান শোনাবেন মাহফুজুর রহমান

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ০৯:০৭ পিএম
কপি হয়েছে!

প্রতি বছরের মতো এবার ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা থেকেই দর্শকদের মাঝে আসেন তিনি।

২০১৬ সাল থেকে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে আসেন মাহফুজুর রহমান। এর ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন (১০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অন্য সময় ১০টি গান শোনালেও এবার মোট ৯টি গান শোনাবেন মাহফুজুর রহমান।

অ্যালবামের গানগুলোতে সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান শোনাবেন ‘তোমার ঐ চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের উপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ ও ‘তোমার জন্য আমি’ শিরোনামের গান।