শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

চলচ্চিত্র অনুদান চেক বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৯:৩৪ পিএম
কপি হয়েছে!

চলচ্চিত্র নির্মাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্ষিক অনুদানের প্রথম কিস্তির চেক বিতরণ হয়েছে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মোঃ মকবুল হোসেন ২০২১-২২ অর্থ বছরের জন্য নির্বাচিত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন। স্বল্পদৈর্ঘ্য বিভাগে এবার ২টি প্রামাণ্যচিত্র রয়েছে।
প্রথম কিস্তি হিসেবে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশ বিতরণের এ অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের  সারা যাকের,  মারুফা আক্তার পপি, অপু বিশ্বাস, সৈয়দ আলী হায়দার রিজভী এবং ছোটকু আহমেদ তাদের সিনেমার জন্য চেক গ্রহণ করেন।
মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার অতিরিক্ত সচিব খাদিজা বেগম, যুগ্ম সচিব নজরুল ইসলাম ও উপসচিব সাইফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।