শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

পূর্ণিমার দ্বিতীয় বিয়ে এবং সাবেক স্বামীর অভিব্যক্তি

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১১:৫৬ এএম
কপি হয়েছে!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। মাস দুয়েক আগেই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। তবে গতকাল বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছেন তিনি। তার নতুন বরের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

এর আগে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দীর্ঘ প্রায় এক যুগ সংসার করেছেন পূর্ণিমা। তাদের ঘরে একটি সন্তানও রয়েছে। তবে কয়েক বছর আগে সেই সম্পর্ক ছিন্ন করেছেন নায়িকা।

এদিকে পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর শুনেছেন তার সাবেক স্বামী ফাহাদও। তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। বললেন, ‘খবরটি আমিও শুনেছি। দয়া করে আমাকে এসএমএস ও কল করা বন্ধ করুন। মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। তার (পূর্ণিমা) জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

পূর্ণিমা ও ফাহাদ বিয়ে করেছিলেন ২০০৭ সালের ৪ নভেম্বর। এরপর ২০১৪ সালের ১৩ এপ্রিল একমাত্র কন্যাসন্তানের মা হন নায়িকা। তার নাম রেখেছেন আরশিয়া উমাইজা। ফাহাদের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপন করছিলেন তিনি।

তবে এর ফাঁকেই পরিচয় ঘটে রবিনের সঙ্গে। একটি কাজের সূত্রে তাদের প্রথম দেখা হয়। এরপর আলাপে আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেম। দু’জনের পরিবার বিষয়টি জানার পর সম্মতি দেয়। সেই সুবাদে পারিবারিকভাবেই বিয়ে করেছেন পূর্ণিমা-রবিন।