তরুণ মিউজিক ভিডিও নির্মাতা সাব্বির আহমেদ হৃদয়। সম্প্রতি এন এইচ প্রোডাকশন এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হতে যাচ্ছে তার নির্মিত মিউজিক্যাল ফিল্ম মৃত লাশ ২।
মৃত লাশ ২ গানটি গেয়েছেন আরেক তরুণ কণ্ঠশিল্পী প্রিন্স মিলন। গায়ক মিলনের কথায় গানটিতে মিউজিক করেছেন সংগীত পরিচালক অনিম খান।
গানটির ভিডিওতে মির হাসিব, নওরিন ও নূর আলিফ এর দেখা মিলবে।
গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক অনিম খান বলেন, মিলন বরাবরই ভালো গাওয়ার চেষ্টা করে। এবারো তাই করেছে, গানটি খুবই ভালো হয়েছে। আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।
এ বিষয়ে গায়ক প্রিন্স মিলন জানান, আমি মনে করি এটি আমার জীবনের অন্যতম একটি কাজ, সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে। বর্তমান প্রজন্মের জন্য গানটি গেয়েছি এবং মিউজিক ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাংলা গান শোনার আহ্বান রেখে নিজেদের সাফল্যের জন্য দোয়া চান তিনি।
