২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অভ্র’র ডট ওআরজি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই ২০২২

শাহাদাত হোসেন অভ্র। মিডিয়াতে যাত্রা শুরু পত্রিকায় লেখালেখির মাধ্যমে। টেলিভিশন আর রেডিও-তেও কাজ করেছেন নানা সময়ে।

রেডিও এবিসি’র জনপ্রিয় রেডিও নাটক কুয়াশা’র মূল পর্বের স্ক্রিপ্ট রাইটার হিসেবে সুনাম কুড়িয়েছেন অভ্র। ইতোমধ্যে গণমাধ্যমে কাজ করে চার বার অর্জন করেছেন ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড।

সোমবার (২৫ জুলাই) থেকে রেডিও ধ্বনিতে আরজে শান্তর প্রযোজনায় শুরু হয় নতুন শো- ডট ওআরজি। বিভিন্ন সংগঠন নিয়েই সাজানো এই অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন আরজে অভ্র।

এ প্রসঙ্গে অভ্র বলেন, রেডিও আমার ভালবাসার জায়গা তাই রেডিওর কাজটা করবো বলে ঠিক করা। চেষ্টা করছি শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে।

শাহাদাত হোসেন অভ্র প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন গণমাধ্যম সহ নানা প্লাটফর্মে কাজ করেছেন। আমাদের আনন্দ আশ্রম সহ নানা সামাজিক সংগঠনের সাথেও স্বেচ্ছাসেবী কাজে জড়িত তিনি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ জুলাই ২০২২

অভ্র’র ডট ওআরজি

লিংক কপি হয়েছে!