২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভারতে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল পিস সামিট অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই ২০২২

ভারতের কলকাতায় বেদিক ভিলেজ রিসোর্টে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে ইন্টারন্যাশনাল পিস সামিট অনুষ্ঠিত হয়।

শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ-ভারতের অতিথিদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক সামিটটি অনুষ্ঠিত হয় চলতি মাসের ২০ তারিখ। এই সামিটে আরো কয়েকটি দেশের ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডরগণ অনলাইনে যুক্ত ছিলেন।

ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সাবেক বিধায়ক, রাজনীতিবিদ ও সমাজকল্যাণ ব্যক্তিত্ব বৈশালী ডালমিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (অবঃ) উপ-পরিচালক মমতাজ বেগম, ময়ূরপঙ্খীর ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাম্বাসেডর পায়েল ভার্মা, পিস অ্যাম্বাসেডর সাহানা মল্লিক, চিত্রপরিচালক অরুনিমা দে, ব্যবসায়ী ও সমাজসেবী অনিন্দিতা দাসগুপ্তা, প্রফেসর ড. সুজয় বিশ্বাস, প্রফেসর শাহরিয়ার পারভেজ, মাষ্টারসেফ প্রীতম সরকার, উপদেষ্টা সালাউদ্দিন স্বপন, রোটারিয়ান পার্থ প্রতিম মুখার্জী, ডিজাইনার চন্দ্রিমা বসু, ডায়াটেসিয়ান অনুশ্রী মিত্র, সাংবাদিক দেবপাম সরকার, সেফ দেবলিনা মুখার্জী, এডমেকার বাপি সাহা, মৌমিতা ঘোষ রতন ঝাউয়ারসহ আগত অতিথি ও সাংবাদিকবৃন্দ ।

বাংলাদেশ-ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সামিটে শান্তি, সংস্কৃতি, নেতৃত্ব বিষয়ে বক্তাগণ আলোচনা করেন। এছাড়া দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

রুহিত সুমন আন্তর্জাতিক সামিটে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী অতিথিবৃন্দ, অ্যাওয়ার্ড বিজয়ী এবং সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে আরো কয়েকটি দেশে এই ইন্টারন্যাশনাল পিস সামিটের আয়োজন করা হবে বলে জানান তিনি। এ জন্য ভবিষ্যতে সবার এমন ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করেন রুহিত সুমন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৯ জুলাই ২০২২

ভারতে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল পিস সামিট অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!