শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

নগরকান্দায় পুলিশের অভিনয়ে মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০২:২৯ পিএম
কপি হয়েছে!

দেশব্যাপী সাড়া জাগানো বাংলাদেশ পুলিশ থিয়েটারের কালজয়ী নাটক ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি ফরিদপুরের নগরকান্দায় ১০৬ তম মঞ্চস্থ হয়েছে।নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ও এ উপজেলার কৃতি সন্তান মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় ২৪ শে আগষ্ট ও ২৫ শে আগস্ট রাতে জেলা পরিষদ হলরুমে নাটকটি মঞ্চায়ন হয়।ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা ও পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায়, নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে।
বিশেষ করে ১৪ ই আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ ই আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়। পুলিশ সদস্যদের নিখুঁত অভিনয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি দর্শকরা।
অনুষ্ঠানের প্রথম দিনে সাধারণ দর্শকদের পাশাপাশি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ নাটকটি উপভোগ করেন।পরের দিন রাতে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই পঁচাত্তরের ১৫ আগস্টের কাকডাকা ভোরে নৃশংসতার ঘটনাটি নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘ বাংলাদেশ পুলিশ সদস্যরা যে হৃদয় বিদারক নাটকটি মঞ্চস্থ করলেন, আসলে মন ছুঁয়ে গেছে। তারা চমৎকারভাবে সব বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। এ সময় তিনি নাটকটির অভিনয় শিল্পীদের ধন্যবাদ জানান।নগরকান্দা থানার ওসি মোহাম্মদ হাবিল হোসেন বলেন, ‘নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। তারা জানে না পঁচাত্তরের ১৫ আগস্টের ভয়াবহতা। অনেকে বইপুস্তক পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।