শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

শ্রাবণী সায়ন্তনীর নতুন গান ‘একটু’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ এএম
কপি হয়েছে!

চলতি সময়ের কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী। এবারের দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠ দিয়েছেন ‘একটু’ শিরোনামের নতুন একটি গানে।
শেখ নজরুল এর কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম আর সঙ্গীত করেছেন ওয়াহিদ শাহীন।

মো. এখলাসের নির্মাণে মিউজিক ভিডিওতে দর্শক গায়িকা শ্রাবণী সায়ন্তনীকেই দেখতে পাবে।
গানটি প্রকাশ পাবে এইচএম ভয়েস-এর ইউটিউব চ্যানেলে। এছাড়াও শ্রোতারা গানটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মেও শুনতে পারবে।

গানটির প্রসঙ্গে শ্রাবণী সায়ন্তনী বলেন, পূজা উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান আসছে। আশাকরি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে গানটি। বরাবরের মতোই আমি চেষ্টা করেছি আমার মত করে গাইবার।