শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

রায়হান রাফির পরিচালনায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২২, ০১:৩৪ পিএম
কপি হয়েছে!

আলোচনা-সমালোচনার মাঝে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

এই তথ্য নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে রায়হান রাফি জানিয়েছেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে নতুন সিনেমা সাইন করেছি। আয়োজন করেই নামসহ বাকি ঘোষণা দ্রুতই দেব।’

জানা গেছে, সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে নভেম্বরে। সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের এসকে ফিল্মস ও বিগ স্ক্রিন।

৩০ সেপ্টেম্বর চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। জানিয়ে দিয়েছেন তাঁদের আড়াই বছরের সন্তানের নাম শেহবাজ খান বীর।