শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

ঝিনাইদহে দু’দিন ব্যাপি সাহিত্য মেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৫:৩৬ পিএম
কপি হয়েছে!

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলায় আজ থেকে দু’দিন দিন ব্যাপি জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে।
আজ বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির সংকলন বিভাগের উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন।
আলোচনাসভা শেষে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদাণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।