শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

ঈশ্বরগঞ্জ সুহৃদের বর্ষপূর্তি উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৮:৫২ পিএম
কপি হয়েছে!

দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউনিট গঠনের পাঁচ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। হেমন্তের তৃতীয় দিন গত ১৮ নভেম্বর (শুক্রবার) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে সুহৃদরা।

দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঈশ্বরগঞ্জে যাত্রা শুরু করে ২০১৭ সালের ১৮ নভেম্বর। নানা সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে সুহৃদরা সমাদৃত এলাকায়। সুহৃদ সমাবেশের ইউনিটটি প্রতিবছর বর্ষপূর্তি বর্ণিল আয়োজনে উদযাপন করেন।

পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সুহৃদ সমাবেশের ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আকন্দ হলুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান, সমকালের ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানার উপ-পরিদর্শক সাদী মোহাম্ম। আরও উপস্থিত ছিলেন সুহৃদ রুহুল আমিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাকীম, সাহিত্য সম্পাদক মামুন মাশরেকী, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান সৌরভ প্রমুখ। আলোচনা শেষে কেককাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।

অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, সুহৃদের সব ভালো কাজের সঙ্গে থাকবে প্রশাসন। সামাজিক উদ্যোগে থাকবে সহযোগিতা। মানবিক কাজ দিয়ে সুহৃদদের মাধ্যে পাঠক প্রিয় সমকাল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাবে।