শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

‘ধোরা সাপ থেকে সাবধান হই’ মীর সাব্বির প্রসঙ্গে ওমর সানী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১২:০৩ এএম
কপি হয়েছে!

সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থাপিকা ইশরাত পায়েল ও বিচারক মীর সাব্বিরের ছোট একটি ‘ফানি কনভারসেশন’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে মীর সাব্বির তার বক্তব্য জানান গত বুধবার তার ফেসবুক পোস্টে। নেট দুনিয়ায় এই প্রসঙ্গে এখনো আলোচনা চলছেই।

বিনোদন অঙ্গনের অনেকেই এ প্রসঙ্গে তাদের মতামত প্রকাশ করেছেন। শুক্রবার রাতে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ প্রসঙ্গে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেন-

“মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না।
ভাইরালের শিকার তুমি,
ধোরা সাপ থেকে সাবধান হই।”

পোস্ট করার অল্প সময়েই নেটিজেনদের নজরে আসে ওমর সানীর এই পোস্ট এবং ভক্তদের মন্তব্য পড়তে থাকে কমেন্ট বক্সে।