২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর ২০২২

মারা গেছেন ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফেরেনি জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার (১৯ নভেম্বর) রাতে দশ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর।

এর আগে দুই বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সাথে সাথেই চলেছে তার অভিনয়ের কাজ। এবার আর ফেরা হলো না ঐন্দ্রিলার।

সূত্র: আনন্দবাজার

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২০ নভেম্বর ২০২২

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই

লিংক কপি হয়েছে!