সিলেটের প্রকাশনা সংস্থা পাপড়ি প্রকাশনের “করামত আলী সাহিত্য পুরস্কার (পান্ডুলিপি প্রতিযোগিতা)” বিভাগে অংশগ্রহণ করে সেরা নির্বাচিত হয়েছেন শেরপুরের দুই লেখক। গল্প বিভাগে সেরালেখক সম্মাননা পেয়েছেন আশরাফ আলী চারু এবং ছড়া বিভাগে মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির। পাপড়ি প্রকাশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে নির্বাচিত ছড়াকার, সাহিত্যিকদের করামত আলী সাহিত্য পুরস্কার ও বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৫ নভেম্বর) সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর শহিদ সোলেমান হলে পাপড়ি লেখক পাঠক সম্মিলন ২০২২ অনুষ্ঠিত হয়। কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান।
অতিথি হিসেবে কবি কালাম আজাদসহ জেলার অন্যান্য লেখক বৃন্দ উপস্থিত ছিলেন।
পাপড়ি প্রকাশক শিশুসাহিত্যিক কামরুল আলম, ছড়াকার ও অভিনেতা মিনহাজ ফয়সল এবং কবি নাইমুল ইসলাম গুলজার প্রাণবন্ত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানটি সিলেটের স্বনামধন্য সাহিত্য চর্চা কেন্দ্র কেমুসাস ( কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ) এর শহিদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।
