শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

হাবিব মোস্তফার সুরে পরানের ‘রাতের তারা’

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম
কপি হয়েছে!

প্রতিনিয়ত শ্রোতাদের রুচিশীল গান উপহার দিয়ে যাচ্ছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী পরান আহসান। তারই ধারাবাহিকতায়, ইংরেজী নতুন বছর উপলক্ষ্যে হাবিব মোস্তফার সুরে এবার মেলোডিয়াস ঘরাণার একটি গান প্রকাশ করেছেন তিনি। এইচ বি ওয়াহিদের কথায় ‘রাতের তারা’ শিরোনামের এই গানের সঙ্গীতায়োজন করেছেন রোজেন রহমান। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে ভিডিও আকারে প্রকাশিত ‘রাতের তারা’ গানটি শ্রোতারা উপভোগ করছেন এবং সংশ্লিষ্ট সকলের আলোচনায় এসেছে গানটি।

গানটি সম্পর্কে পরান আহসান বলেন, গানটির কথা ও সুরের মধ্যে একটি সাবলীল ভাব রয়েছে। যেকোনো শ্রোতা একবার শোনার পরই গুনগুন করে গাওয়া শুরু করে দিচ্ছে। বিষয়টি আমার মনে বেশ আনন্দময় আবহ তৈরী করেছে। সাধারণ শ্রোতারা যখন একটি গানকে সাদরে গ্রহন করে, শিল্পী হিসেবে একটি গান তৈরীর সার্থকতা তখন পূর্ণতা পায়। আশা করি, সব শ্রেণির শ্রোতারা সমান ভালবাসায় গানটি গ্রহন করবে।

গানটির গীতিকার এইচ বি ওয়াহিদ বলেন, পরান আহসান সময়ের অন্যতম আলোচিত শিল্পী। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমার বাণীতে তার কণ্ঠে একটি গান করব। অবশেষে আজ সেই স্বপ্নপূরণের পালা। খুব ভাল লাগছে, বছরের প্রথম দিনের উপহার হিসেবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ করতে পেরে।

গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফা বলেন, গানকে আমি ব্যক্তিগত সাধনার অংশ মনে করি। তাই সাধনা হতে সৃষ্ট সব সময় চেষ্টা করি প্রিয় কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পরিবেশনের। পরানের কণ্ঠ খুব সুরেলা ও দরাজ। গানটিতে তার গায়কী একাত্ম হয়ে মনে হয়েছে। বাণীর মেজাজ ঠিক রেখে, সুরের গঠনে সহজীকরণ করেছি। শ্রোতাদের কাছে ‘রাতের তারা’ গান একটি প্রেমময় আবেদন তৈরী করবে বলে আমার বিশ্বাস।