শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

সুনামগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলা সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০২:২২ পিএম
কপি হয়েছে!

আলোচনা, প্রবন্ধ উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশন ও সম্মাননা প্রদানের মধ্যেদিয়ে জেলায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা গতরাতে সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয়ভাবে তুলে ধরার লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ সাহিত্যমেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টায় সাহিত্যমেলার সমাপনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ‘জেলা সাহিত্যমেলা ২০২২ প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর সাবেক চেয়ারম্যান বিশিষ্ট কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
সাহিত্য মেলায় সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবি যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা, গানের স¤্রাট বাউল কামাল পাশা,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ এর প্রতিকৃতি সাটানোসহ জেলার সকল কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার ও কথা সাহিত্যকদের অবদানকে স্মরণ করা হয়। মরমী কবি প্রয়াত মকদ্দছ আলম উদাসী, কবি ইকবাল কাগজী ও ড. মোস্তাক আহমাদ দীনকে প্রদান করা হয় সম্মাননা।