শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

এবার রোকেয়া চরিত্রে শাম্মী তুলতুল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম
কপি হয়েছে!

নারী ভুবন ম্যাগাজিনে বেগম রোকেয়া চরিত্রে প্রচ্ছদ মডেল হয়েছে লেখক শাম্মী তুলতুল।

নতুম ম্যাগাজিন “নারী ভুবন”-এর মোড়ক উন্মোচন হতে যাচ্ছে আগামী ২২ মার্চ, বুধবার চট্টগ্রাম নগরীর গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে।

ম্যাগাজিন নারী ভুবন সম্পাদনা করছেন আফরোজা সুলতানা পূর্ণিমা। নির্বাহী সম্পাদক হলেন “গ্রীন লিফ ফ্যাশন ম্যাগাজিনের” সম্পাদক তসলিম হাসান হৃদয়।

তারা জানাম, আমরা অনেক দিন যাবত “নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার” মত চেহেরার একটি মেয়ে খুঁজছিলাম। সে হিসেবে একটু ভিন্নতা আমরা জনপ্রিয় লেখক তুলতুলকে নির্বাচন করি। তিনি একদম মিলে যায়।

তিনি আরও বলেন, আমি মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি একটি নতুন ভিন্ন ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছি যা চট্টগ্রামে প্রথম।

নির্বাহী সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা চট্টগ্রামে এই প্রথমবার নারী ভুবন ম্যাগাজিনে ভিন্নতা নিয়ে এসেছি যা সবাই দেখে চমকে যাবে।

বেগম রোকেয়া চরিত্র নিয়ে তুলতুল বলেন, আমি এমন একজন মানুষের মডেল হলাম এটা সবার ভাগ্যে জোটেনা। বেগম রোকেয়া নামটি শুনলেই নারীরা সামনে এগিয়ে যাওয়ার সাহস অনুপ্রেরণা পায়। আমি অনেক এক্সসাইটেড, ভাষায় প্রকাশ করা যাবে না।

চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হবে।

প্রচ্ছদ মডেলের স্থির চিত্র গ্রহণকালে কোরিওগ্রাফার ছিলেন লিটন দাস লিটূ, ফটোগ্রাফার অর্ণব, মেকাপ আর্টিস্ট নাহিদ ইকু সহ অন্যান্য মডেলরাও।