শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

বাপি সাহার বিজ্ঞাপনে রুহিত সুমন-মৌ খান

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০১:৪৭ এএম
কপি হয়েছে!

দেশের বহুল প্রচলিত ও ভোক্তাপ্রিয় পণ্য সুরেশ সরিষার তেল। সম্প্রতি সুরেশ সরিষার তেলের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন উপস্থাপক ও সংগঠক রুহিত সুমন এবং তরুণ প্রজন্মের সুন্দরী গ্ল্যামারাস চিত্রনায়িকা মৌ খান।

বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন কুশলী বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপি সাহা। এটি ঈদের পর সবগুলো টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে নরসিংদীতে। এটির চিত্রগ্রহণ করেছেন হীরা আজাদ। স্থির চিত্রগ্রাহক শিশির জাহাঙ্গীর। রূপসজ্জা করেছেন মালেক ফয়সাল।

এছাড়া, সম্প্রতি কোলকাতায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে স্বনামধন্য চন্দ্রিমা ফ্যাশন আর আর হাবের মডেল হিসেবে কাজ করে এসেছেন রুহিত সুমন। তিনি মূলত একজন ইভেন্ট অর্গানাইজার, উপস্থাপক ও সংগঠক । তিনি ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন তিনি।

/শুভ্র