শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

মাই স্টোরি নিয়ে কথাবন্ধু জুবায়ের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৯:৩০ এএম
কপি হয়েছে!

টেলিভিশন কিংবা রেডিও বিনোদনের অন্যতম মাধ্যম। নানান সময়ে দর্শকদের জন্য নানান রকমের আয়োজন থাকে। বিশেষ করে কন্ঠের যাদুতে নানান রকমের কথার তালে কিংবা সুরে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় একজন কথাবন্ধু। তারই ধারাবাহিকতায় এবার প্রতিভাবান কিছু মানুষের গল্প তাদের নিজের মুখে শোনাতে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো নিয়ে হাজির হচ্ছেন এ সময়ের জনপ্রিয় কথাবন্ধু আরজে জুবায়ের।

প্রোগ্রামটি সম্পর্কে কথাবন্ধু জুবায়ের বলেন, ভালোবাসার থাকে নানা রঙ,নানা রূপ। থাকে হাজারো ব্যাখ্যা। ভালোবাসা কি কেবল তরুণ তরুণীর মাঝেই হয়? নাহ ভালোবাসা বিস্তৃত। নিজের কাজের সাথেও থাকে একটি গভীর সম্পর্ক। এ সম্পর্কেরই নানান দিক জানা যাবে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো তে৷

প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা রেডিও ধ্বনিতে ৯১.২এফএম এ একই সঙ্গে দেখা এবং শোনা যাবে প্রোগ্রামটি।