শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৩, ১২:৩০ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন ঝাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।

ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে গতকাল রাজধানীর আফতাবনগরে চাপওয়ালা রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি অভিনেতা কিরণ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা অভিনেতা মোজাম্মেল হোসাইন, দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী।

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমনের ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সদস্য আবুল ফজল মাহমুদ, কামাল হোসাইন, এসআই খোকন, ক্লাবের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এম আকাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজন ধর, সিনিয়র সদস্য সোহেল আহমেদ ইয়ামিন আহমেদ, মনিরুল ইসলাম ভূঁইয়া, দেশগ্রাম মিডিয়া সেন্টারের স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয় সহ অনেকে।