শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম
কপি হয়েছে!

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সোমবার (১৪ আগস্ট) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারিণ জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার (১১ আগস্ট) গাঁটছড়া বাঁধেন তিনি।

অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত।

জীবনসঙ্গীকে নিয়ে ফারিণ লেখেন, ‘আমাদের সাড়ে আট বছরের ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রা কাগজে রূপ নিল। আমার মনে ঠিক প্রথম দিনের মতো এখনও তুমি একই আছ। আমার জীবনে তুমি আসার পর কীভাবে যেন বদলে গেল।’

স্বামীর বর্তমান ব্যস্ততা শেষ হলে ফারিণ এই আনন্দের মুহূর্তকে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলেও জানান ফারিণ।