২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফারুকীর চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট ২০২৩

মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করছেন ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগ্যামী’ নামের একটি সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ফেইসবুকে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, সিনেমাটির ডাকনাম ‘মনোগ্যামী’ আর পুরো নাম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগ্যামী’। এই সিনেমায় মধ্যবয়সী একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে।

‘মনোগ্যামী’ সিনেমায় নিজের চরিত্রের একটি ছবিও ফেইসবুকে শেয়ার করেন এই অভিনেতা। সেই সাথে পোস্টে লেখেন, ‘নতুন নতুন চরিত্র খুঁজে বেড়ানো আমার নেশা’।

সিনেমার মধ্যে দিয়ে ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে সম্প্রতি ১২ জন নির্মাতাকে নিয়ে গঠিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি উদ্যোগ।

এর মধ্য দিয়ে ১২ জন নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা, যা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ অরিজিনাল ফিল্মে।

২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে।

মনোগ্যামী সিনেমাটি ‘মিনিস্ট্রি অফ লাভ’ সিরিজের একটি কাজ বলে জানান চঞ্চল।

ফারুকীর সাথে ২০ বছরের কাজের সম্পর্ক উল্লেখ করে চঞ্চল বলেন, “প্রায় ২০ বছরের কাজের সম্পর্ক বড় ভাই মোস্তফা সরয়ার ফারুকীর সাথে। ভালো কিছু আশা করতে পারেন। কারণ, ফারুকী ভাইয়ের হাত আরো বেশি পেঁকেছে।”

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২০ আগস্ট ২০২৩

ফারুকীর চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী

লিংক কপি হয়েছে!