শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

মান্নার শেষ সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর

জাগো ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
কপি হয়েছে!

প্রয়াত চিত্রনায়ক মান্নার শেষ সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিল অনেক দিন। বিভিন্ন জটিলতায় বারবার  পিছিয়ে যাচ্ছিল সিনেমাটির মুক্তি। তবে সেই অপেক্ষার অবসান হলো।

প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে খবরটি নিশ্চিত করে বলেন, জাহিদ হোসেনের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক ‘জীবন যন্ত্রণা’ শিরোনামে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর।

তিনি জানান, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার কারণেই বিজয় দিবস উপলক্ষে ‘জীবন যন্ত্রণা’ মুক্তির পরিকল্পনা করা।

খসরু জানান, ‘লীলামন্থন’ নাম দিয়ে সিনেমার কাজ শুরু হয়। এরপর নামে ২০১১ সালে সেন্সরে জমা দেওয়া হলে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। পরবর্তীতে নানা জটিলতায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

‘জীবন যন্ত্রণা’সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১  সালে মুক্তিযুদ্ধে একদল যৌনকর্মীর যোগ দেওয়া নিয়ে। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।