শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প ‘জাওয়ান’ থেকে নেওয়া: বর্ষা

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশে ‘জাওয়ান’ মুক্তি নিয়ে শুধু দর্শকরা নয়, এ দেশের তারকারাও বেশ উচ্ছ্বসিত। অনেকে হলে সিনেমাটি দেখে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে কথা বললেন চিত্রনায়িকা বর্ষা।

ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’ দেখার পর গণমাধ্যমে এই তারকা বলেন, ‘আমাদের সামনে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি মুক্তি পাবে। মজার বিষয় হচ্ছে- আপনারা অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প ‘জাওয়ান’ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এমনটা একবারেই নয়। এর শুটিং প্রায় দেড় বছর আগে হায়াদ্রাবাদে করেছি।’

ছবিঃ অভিনেত্রীর ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া

বর্ষা আরও বলেন, ভালো একটি সিনেমা নির্মাণ করতে দরকার ভালো গল্প, বাজেট। আমরা হয়তো ‘জাওয়ান’ বানাতে পারব না। তবে বাংলাদেশের জায়গা থেকে সেরা কাজটা করার চেষ্টা সব সময় থাকবে।

‘দিন দ্য ডে’ সিনেমা দিয়ে সবশেষ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা বর্ষা। আর অপেক্ষায় রয়েছে তার ‘নেত্রী: দ্য লিডার’।