শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

মুক্তিযুদ্ধকালীন শরণার্থীদের দুর্দশা তুলে ধরবে এফএম শাহিনের চলচ্চিত্র ‘যশোর রোড’

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ এএম
কপি হয়েছে!

শিশুদের জন্য নির্মিত চলচ্চিত্র ‘মাইক’ খ্যাত পরিচালক এফএম শাহিন তার পরবর্তী প্রয়াস ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এতে তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় গ্রহনকারী ১ কোটি বাংলাদেশী শরণার্থীদের গল্প গাঁথা তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমেরিকান কবি ও আন্দেলনকর্মী অ্যালেন গিন্সবার্গের ঐতিহাসিক কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে নতুন চলচ্চিত্রটিতে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সাথে বাংলাদেশের যশোরকে সংযোগকারী যশোর রোড দিয়ে দেশ ছেড়ে পালিয়ে আসা হাজার হাজার উদ্বাস্তুর অবর্ণনীয় যন্ত্রণা, ত্যাগ, স্বপ্নের কথা তুলে ধরা হবে। এই সড়কটি অনেক না বলা গল্পের সাক্ষী।
শাহিন বলেন, ‘এটা হবে উদ্বাস্তুদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতার এত বছর পরও তাদের দুর্দশা নিয়ে কোনো উল্লেখযোগ্য সিনেমা নির্মাণ করা হয়নি। তাই, নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারে সেজন্য আমি সিনেমাটি নির্মাণ করছি।’
এফএম শাহিনের প্রথম চলচ্চিত্র ‘মাইক’ সরকারি অনুদানে নির্মিত শিশু চলচ্চিত্র ২০২৩ সালের ১১ আগস্ট আনকাট সেন্সর সার্টিফিকেটসহ মুক্তি পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবিটি।