শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ০৭:২৮ এএম
কপি হয়েছে!

নব্বই দশকের অন্যতম প্রধান অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়েছে। গতকাল শুক্রবার ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে রাজধানীর আফতাবনগরের চাপওয়ালাতে এ আয়োজন করা হয়।

ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ওমর সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজসেবক, রাজনীতিবিদ জিএম শাজাহান, অভিনেতা এবং ক্লাবের প্রবীণ ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন লিটন, দেশগ্রাম মিডিয়া সেন্টার এর চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী, সিনিয়র উপদেষ্টা অভিনেতা কিরণ খান,
সহ-সভাপতি মজনু শেখ, নাট্য নির্মাতা সোহেল খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য এসআই খোকন, সুলতানা আফিয়া, জসীম উদ্দীন, মোহাম্মদ রানা, মোহাম্মদ, আলাউদ্দিন আরাফাত, মাহবুবুর রহমান আমার, বিশিষ্ট ব্যবসায়ী রুমি, এসকে শাহেদ, মোহাম্মদ হৃদয় প্রমুখ।

উল্লেখ্য, চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন তার একমাত্র কন্যা ফাইজার পড়াশোনার জন্য। অনুষ্ঠানে আমেরিকা থেকে ভিডিও কলে মৌসুমী তার ভক্তদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এবং সকলের সাথে কথা বলেন।