শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
কপি হয়েছে!

বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ ইসহাক।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা অব্দি চলমান এই আড্ডায় হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর হক, সম্মানিত সদস্য শরিফুল আলম, প্লাটিনাম ফিটনেস সেন্টারের স্বত্বাধিকারী মো. শফিউল্লাহ প্রমূখ।

আড্ডার ফাঁকে ফাঁকে আবৃত্তি এবং সংগীত পরিবেশন করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসা ও সহ-সভাপতি রেজাউল করিম রাজু।