শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

আবু রায়হানের কণ্ঠে পারভেজের লেখা দুই নাশিদ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
কপি হয়েছে!

ইসলামী রেকর্ড লেভেল নাশিদ ফিল্ম থেকে আসছে পারভেজ হুসেন তালুকদার কথায় নতুন দুই নাশিদ। “মহান রবের বন্ধু তুমি” এবং “ওগো বাবা” শিরোনামের এই দুই নাশিদে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী আবু রায়হান।

সুরকার শাহিন ইসলামের সুরে নাশিদ দুটি মুক্তি পাবে নাশিদ ফিল্মের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

পারভেজ হুসেন তালুকদার ছড়াকার হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত পারভেজ নিয়মিত দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। তিনি কাব্য কিশোর অনলাইন পত্রিকার সম্পাদক। তার প্রকাশিত বই- ‘ছড়ার ঝলক’। তিনি ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে জন্মগ্রহণ করেন।

/শুভ্র/